× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নিজস্ব প্রতিনিধি

শ্রীমৎ সুরেশ পাগলের মহাপ্রয়াণে শ্রদ্ধানুষ্ঠান

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
সুরেশ পাগলের মহাপ্রয়াণে শ্রদ্ধানুষ্ঠান

মতুয়া বিশ্বের বর্তমান সময়ের সকলের নয়নের মনি, হরিবোলা পাখি শ্রীমৎ সুরেশ পাগলের মহাপ্রয়াণে স্মৃতিচারণ করে শ্রদ্ধানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, হরিনাম কীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গ্রামে পাগলের ভিটায় মঙ্গল ঘট স্থাপন, শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ ও মতুয়া দল বড়নের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

পাগলের ভক্ত ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি- গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মতুয়া নির্মল সাধু , কেসব গোসাই, মতুয়া মহা সংঘের সহ-সভাপতি রতন কুমার মিত্র,মতুয়া অরবিন্দ হাওলাদার,মতুয়া কৃষ্ণচাঁদ অধিকারী, ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি- গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ তালুকদার,ঢাকাস্থ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা কমিটির সহ- সভাপতি মতুয়া রতন মন্ডল,পাগলের বড় ভাই সুষেন বিশ্বাস,মহানন্দ বালা মাইকেল,মতুয়া অম্লান কুমার সরদার, কাকরী ধর্মীয় স্কুলের শিক্ষার্থীরা শ্রীশ্রী হরিলীলামৃত ও বন্দনা পাঠ করে । পরিশেষে হরিনাম কীর্তন ও পাগলের ভক্তদের মাঝে মহোৎসবের প্রসাদ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..