হাবিবুর রহমান খান, শ্রীমঙ্গলঃ র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্ধুরখান বাজার এলাকার “ভাই ভাই বেকারী এন্ড সুইটমিট” মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে একশত আটানব্বই বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ভোডকা(মদ) সহ ৩ জন কে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে অভিযান নিষিদ্ধ ভারতীয় তৈরী ভোডকা (মদ) সহ চৈতন মুন্ডা , বরুন তাতী, গোপাল কর্মকার নামে তিন জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য প্রায় নিরানব্বই হাজার নয়শত । উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীগণকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।




