× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  বুধবার মাগুরার শ্রীপুরে বিজয় দিবস পালিতে হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় মাগুরা-১ আসনের সাংসদের পক্ষে, উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করে।

দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো। বিশেষ অতিথি ছিলেন  নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম, অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহালদারের পরিচালনায় অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। এ সময় উপজেলার ৭ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন উপাসানালয়ে বিশেষ দোয়া, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবশেনসহ বিভিন্ন কর্মসূটি পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..