× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

শ্রম আদালতের মামলা ডিজিটালাইজেশনের উদ্যোগ -শ্রম ও কর্মসংস্থান সচিব

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ডিজিটালাইজেশনের উদ্যোগ

শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রম আদালতের মামলাগুলো এডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ডিজিটাল সেবার অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে একটি ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যা মামলা নিষ্পত্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) প্রতিনিধিদলের সাথে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় শ্রম আদালতের ডিজিটালাইজেশন, শিশুশ্রম প্রতিরোধ এবং শ্রম বিরোধ দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

শ্রম সচিব বলেন, ILO’র ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগের সমন্বয়ে মামলার ডিজিটাল প্রক্রিয়াকরণ শুরু হবে। আদালতের কর্মকর্তা, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম আইনজীবী সমিতি এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণে ILO সহযোগিতা করবে। শ্রম মামলার ডিজিটাল রূপান্তরে সকল অংশীজনকে সম্পৃক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..