শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দিচ্ছে মালয়েশিয়ান কোম্পানি ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ

শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দিচ্ছে মালয়েশিয়ান কোম্পানি ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ

বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ।

সম্প্রতি এক পত্রের মাধ্যমে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনকে এই তথ্য জানিয়েছে ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদ।

এ কোম্পানির নতুন নীতিমালার আওতায়  ২০২১ সালের ৩১ ডিসেম্বরের পর যে সকল শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন তারা  এ অর্থপ্রাপ্তির জন্য যোগ্য হবেন। এ কোম্পানিতে ইতিপূর্বে কাজ করা এ  ধরনের যোগ্য শ্রমিকদের  hr@unitedplantations.com এ ইমেইল  অথবা + ৬০১৩-৮৩৩৪১০১ নম্বরে  যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্ল্যান্টেশনস বেরহাদেত সাথে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব ও হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।