শ্রমিকদের কায়িক পরিশ্রমের ফলে দেশের চাকা সুরক্ষিত থাকে .শেখ আফিল উদ্দিন এমপি

মাসুদুর রহমান শেখ,বেনাপোল : সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, বেনাপোল স্থল বন্দর স্বপ্ন এঁকে তার বাস্তব রুপ দিয়েছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে কর্মক্ষেত্র তৈরি করেছিলেন হাজার হাজার সুযোগ বঞ্চিত কর্মক্ষম মানুষের। বিভিন্ন পেশাজীবির পাশাপাশি গড়ে তুলেছিলেন একঝাক তরুণ উদ্দোমী শ্রমিকের। তিনি রাজনীতি করেছিলেন শ্রমিকদের ভাগ্য গঠন নিয়ে। ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনের অধিকারও শিখিয়েছিলেন তিনি। তাই, সবমিলিয়ে আমি বেনাপোল স্থল বন্দরের নামকরণ বঙ্গবন্ধু স্থল বন্দর করার প্রস্তাব করেছি। শুক্রবার সকালে বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক উইনিয়ন ৯২৫ ও ৮৯১ কর্তৃক আয়োজিত এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত হয়ে প্রধাণ অতিথি হিসেবে একথা বলেন তিনি।

দীর্ঘ বছর পর স্থানীয় আওয়ামীলীগের হস্তক্ষেপে বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্যরা বন্দরে কায়িক পরিশ্রমের পরে ন্যায্য মজুরি পাওয়ায় তারা স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দিনকে এ সংবর্ধনা জানান।

বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক উইনিয়ন ৯২৫’র সভাপতি কলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, শ্রমিকদের কায়িক পরিশ্রমের ফলে দেশের চাকা সুরক্ষিত থাকে। তাই কাজ শেষে শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করাই উত্তম। সেখানে একদল মানুষ রুপী পশুর দল দীর্ঘ বছর ধরে শ্রমিকদের অধিকার হরণ করে তাদের কষ্টার্জিত অর্থ নামে বে-নামে ২শতাধীক প্যান্ট শার্ট পরুয়া সাহেবদের নামে ভাগ বাটোয়ারা করে নিয়ে যেতো। যে কারণে এ বন্দর শ্রমিকদের পরিবার অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করত। যা ছিল খুবই অমানবিক। একা একা ভাবতাম আর চোখের কোণে জল চলে আসত। ভাবতাম! এসকল শ্রমিকরা কি কখনো হায়েনাদের থেকে মুক্তি পাবে না?

মহান আল্লাহ কথা শুনেছেন। শ্রমিকরা আগে প্রতিদিনের কর্মশেষে ভাগ পেতেন ৮০ থেকে ৮৫, বড় জোর কোনদিন দেড়’শ টাকা। এখন তারা ভাগ পাচ্ছেন ৫’শ থেকে ৬’শ, কোনদিন ৮’শ থেকে এক হাজার টাকা। বেনাপোল স্থল বন্দরের শ্রমিকদের মুখে হাসি ফুটেছে, যা দেখে খুবই ভালো লাগছে। ভবিষ্যতে যাতে কোন রক্তচক্ষু তাদেরকে চোখ রাঙাতে না পারে সেজন্য তিনি সকল শ্রমিকদের সজাগ থেকে প্রতিবাদ করার আহবান জানান। তাতে শেখ আফিল উদ্দিন এমপির সকল ধরনের সহযোগিতা শ্রমিকদের প্রতি থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) অপূর্ব হাসানের অনুরোধে বন্দর অভ্যন্তরে সুপেয় পানির ব্যবস্থা, কয়েকটি ক্যান্টিন ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান, বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম, পোর্ট থানার অফিসার ইনচার্য (ওসি) অপূর্ব হাসান, বেনাপোল পৌর আওয়াীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ঘ্যানা, যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ সভাপতি আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান সজিব প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের শুরুতে বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে এমপি শেখ আফিল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নৌকার প্রতিক দিয়ে সংবর্ধনা জানান অত্র সংগঠনের সভাপতি কলিম উদ্দিন কলি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।