ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ১৪জুলাই’২০১৮  ঝিনাইদহের কালীগঞ্জের আগমুন্দিয়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের রেল লাইনেহর পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খরব দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহৃ রয়েছে। তাকে হত্য করা হয়েছে নাকি ট্রেনে ধাক্কা লেগে মারা গেছে সেটি ময়নাতদন্ত শেষে জানাযাবে। তিনি আরো জানান,ঘটনার তদন্তের জন্য জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।