× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়ের উল্লাস

admin
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০১৭

বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের সেমিফাইনালের আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ হকি দল। শক্তিশালী মিসরের কাছে বড় ব্যবধানে হেরে শেষ চারে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় স্বাগতিকদের।

তবে আশার কথা, স্থান নির্ধারণী দুটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার সুযোগ পান জিমি-চয়না।

আজ রোববার টাইব্রেকারে ঘানার বিপক্ষে ৪-৩ গোলে জিতে পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। অবশ্য ম্যাচের নির্ধারিত সময় ৩-৩ গোলে সমতা ছিল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ঘানা। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে অতিথি দলটিকে এগিয়ে দেন জনি বোতসিও। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে খেলায় সমতা ফেরান মামুনুর রহমান চয়ন। ২১ মিনিটে চয়নের আরো একটি গোলে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৪৩ মিনিটে ফিল্ড গোলে আবার ম্যাচে সমতা নিয়ে আসেন ঘানার এলিকেম আকাবা (২-২)। ৫৩ মিনিটে ম্যাথিউ দামালির পেনাল্টি স্ট্রোকের গোলে ৩-২ এগিয়েও যায় ঘানা।

ম্যাচের একেবারে শেষ মিনিটে খেলার সমতা ফেরান অধিনায়ক জিমি (৩-৩)। তাই ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে জয়ের উল্লাস করে বাংলাদেশই।


এ ক্যটাগরির আরো খবর..