শৈলকুপা পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন, বেসরকারী ভাবে নৌকার প্রার্থী বিজয়ী

শৈলকুপা পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন, বেসরকারী ভাবে নৌকার প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আশরাফুল আজম ৩৬০৬ ভোটের ব্যবধানে বেসকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১০৮৮৭ ভোট এবং তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমান খান পেয়েছেন ৭২৮১ ভোট। এছাড়া ধানের শীষ পেয়েছে ১৫৯৪ ও লাঙ্গল পেয়েছে ১৯৩৬ ভোট। পৌর সভার ১৫ কেন্দ্রের মধ্যে দুই একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১নং খুললা নামক একটি কেন্দ্রে ভোটারদের মধ্যে সংঘাতের সৃষ্টি হলে কিছুক্ষণের জন্য সেখানে ভোট গ্রহন বন্ধ থাকে, পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে দ্রুতই ভোট গ্রহন শুরু হয়।

স্বতন্ত্র প্রার্থীর গাড়ীর উপরে হামলার ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। তাছাড়া কিছু কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগও পাওয়া গেছে। তবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।