শেন ওয়ার্নের চোখে সেরা কে, কোহলি না স্মিথ?

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ ২২ গজে নিজের কর্তৃত্ব প্রমাণ করে যাচ্ছেন অবিরত। একের পর এক রেকর্ডকে স্পর্শ করে এরই মধ্যে নজর কেড়েছেন ক্রিকেট প্রেমীদের। অন্যদিকে পিছিয়ে নেই ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলিও। তিনিও আলোচনায় উঠে এসেছেন ক্রিকেটে দাপটের পরিচয় দিয়ে। আর সম্প্রতি তাদের নিয়েই চলছে নানা আলোচনা। কে এগিয়ে- কোহলি না স্মিথ।

ক্রিকেটের ২২ গজে একের পর এক মাইলস্টোন ছুঁয়েছেন দুই ব্যাটসম্যান। পৌঁছেছেন তালিকার শীর্ষে। বিভিন্ন সময়ে ক্রিকেটের সেরাদের সঙ্গে তুলনা হয়েছে তাদের। কিন্তু, দু’জনের মধ্যে সেরা কে? কে বেশি ভালো ব্যাটসম্যান?

আর যিনি এই তর্ক শুরু করেছেন, তিনি এক কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন। সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন ওয়ার্ন। নিজের পছন্দও বলে দিয়েছেন। তিনি বলেন, ‘৫ দিনের ক্রিকেটে স্মিথকে আমার কোহলির থেকে ভালো মনে হয়।’ যদিও নিজের খেলা সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় কোহলি ও স্মিথকে একসঙ্গে ১০ নম্বরে রেখেছেন কিংবদন্তি এই অফ স্পিনার।

শেন ওয়ার্ন বলেন, ‘ওয়ানডে, টি-টুয়েন্টি এবং টেস্টে স্মিথই আমার পছন্দ। আমার মতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতে এই ৩ দেশে টেস্টে ভালো পারফর্ম করা ব্যাটসম্যানকেই আমি এগিয়ে রাখব।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।