শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শিক্ষার মান বাড়ে

সৈকত দত্ত, শরীয়তপুর ॥  জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে শিক্ষার মান বাড়ে। বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁচ্ছোয়। শরীয়তপুর পৌরসভার ৭১ নং কাশাভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সব কথা বলেন শরীয়তপুর পৌরসভায় ৯নং ওয়ার্ড কাউন্সিলর সঞ্জীব নাগ।

তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকলে দেশের শিক্ষার মান দূর্বার গতিতে বাড়ে। বিদ্যালয় গুলোতে আধুনিক ভবন তৈরি হয়। গবির ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়। এখন মেয়েদের লেখা পড়া করতে তেমন খরচ হয় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর বলেছিলো ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব।’ এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা আজ মেয়েদের লেখা পড়ার দিকে নজর দিচ্ছে। যাতে করে মেয়েরা ঘরের মধ্যে বন্ধী না থেকে লেখা পড়া শেষ করে একটি শিক্ষিত জাতি গড়তে সহায়ক হিসেবে কাজ করতে পারে। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের দিকেও বিশেষ নজর রেখেছে। বর্তমানে বিভিন্ন ভাতার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি। সেই সাথে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ভাতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে ৭১ নং কাশাভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিরি সভাপতি মোঃ সিরাজ মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক বাস্তবায়ন কমিটির সভাপতি আসমত আলী খান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনিস মোল্যা, পিটিএ সভাপতি আব্দুর রহমান মোল্যা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন মাতৃছায়া কিন্ডার গার্টেন প্রতিষ্ঠাতা সেলিম খন্দকার, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহিমা খাতুন, সালমা আক্তার, জেসমিন সুলতানা, কাজী আসাদুজ্জামান, মাহমুদা আক্তার মুনা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক সৈকত দত্ত প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এতে বিদ্যালয়ের ২০১৬ সালে অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় এ প্লাস পাওয়া তিনজন শিক্ষার্থীকে নিজ উদ্যোগে পুরস্কার দেন কাউন্সিলর সঞ্জীব নাগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।