শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে “কোভিড-১৯ সহনশীল র‍্যাংকিং”-এ দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ -আবুল হাসানাত আব্দুল্লাহ্, এমপি

শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে “কোভিড-১৯ সহনশীল র‍্যাংকিং”-এ দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ -আবুল হাসানাত আব্দুল্লাহ্, এমপি

ঢাকা, ০৭ নভেম্বর: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বব্যাপী অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন সেক্টরে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বে ‘কোভিড-১৯ সহনশীল র‌্যাংকিং’- এ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে ও বিশ্বে ২০তম স্থান অর্জন করেছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) জনাব আবুল হাসানাত আব্দুল্লাহ্, এমপি।

আজ জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে বরিশাল-১ সংসদীয় আসনের চলমান উন্নয়ন কর্মকান্ডের ওপর আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সভায় আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনাব হাসানাত আব্দুল্লাহ বলেন, কোভিড-১৯ সত্ত্বেও বরিশাল-১ সংসদীয় এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, আশ্রয়ন কৃষি, অর্থনীতি ও ভৌত অবকাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন প্রকল্প অধিকাংশ বাস্তবায়িত হওয়ার পাশাপাশি সফল সমাপ্তির পথে রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকা রয়েছে। তিনি স্থানীয় উন্নয়ন কর্মকান্ডকে গণমূখী করতে সংশ্লিষ্ট সকলের সততা, নিষ্ঠা, কর্ম-প্রয়াস ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন। এ ব্যাপারে কোন প্রকার শৈথিল্য বা অনিয়ম বরদাশ্ ত করা হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।