শেখ হাসিনার উন্নয়নগুলো তৃণমূলের মানুষজনকে জানাতে হবে -প্রবাসী কল্যাণ মন্ত্রী

শেখ হাসিনার উন্নয়নগুলো তৃণমূলের মানুষজনকে জানাতে হবে -প্রবাসী কল্যাণ মন্ত্রী

শেখ হাসিনা সুশীল সমাজ, যুবক-তরুণ ও বিভিন্ন পেশাজীবী মানুষদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকার বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জনগণের কাছে সত্য তুলে ধরছেন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো তৃণমূলে গিয়ে মানুষজনকে জানাতে হবে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

২২ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় পশ্চিম জাফলং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে হাজীপুর মাদরাসা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নির্বাচনের পক্ষে। আমরা চাই সংবিধানের মধ্যে থেকে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু জামায়াত-বিএনপি অপপ্রচার চালিয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়।

মন্ত্রী আরও বলেন, আমার নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাই আমার একমাত্র ও প্রধান লক্ষ্য।

হাজীপুর মাদরাসার সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন লনির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।