মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০৩-১৮): ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপনের কর্মসূচী প্রনয়ন ও বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্থানিয় সরকার বিভাগের উপ পরিচালক খাইরুল হাসান।
এসময় নির্বাহী আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, সদর থানার ওসি রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বশির আহামেদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মফিজুল ইসলামসহ জেলা বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭ই মার্চ এ সকাল ৮টার সময় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে সশীল সমাজ, বিশিষ্ট্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সরকারি-বেসরকারি স্বায়িতশাসিত প্রতিষ্ঠানের কমৃকর্তা নিয়ে একটি আনন্দ র্যালি বের হবে। পরে জেলা প্রশাসনের কার্যালয় চত্তরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া করা হবে।




