আপন দক্ষতায় সবাইকে চমকে দিয়ে একদিন নিজে থেকেই তুলি দিয়ে আপন মনে ছবি আঁকে পিগক্যাসো নামের শূকরটি। সেগুলো বিক্রি হতে শুরু করে দুই থেকে তিন লাখ টাকায়।
পিগক্যাসোকে এক কসাইখানা থেকে ৪ মাস বয়সে উদ্ধার করেন এক নারী। যে নারী তাকে উদ্ধার করেছিলেন তিনি ছবি আঁকেন। হঠাৎ করেই তার সেই ছবি আঁকা দেখতে দেখতে আপন দক্ষতায় সবাইকে চমকে দিয়ে একদিন নিজে থেকেই তুলি দিয়ে আপন মনে ছবি আঁকতে শুরু করল সেই শূকর ছানা।
এরপর থেকে নিজের প্রতিভার সাক্ষর রাখতে শুরু করে শূকরটি। আর এখন তার আঁকা প্রতিটি ছবি বিক্রি হয় দুই থেকে তিন লাখ টাকায!
বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে তাকে উদ্ধার করে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসা হয়। এখন পিগক্যাসোর ওজন ৪৫০ পাউন্ড। তার আঁকা ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে সে অ্যাবস্ট্রাক্ট আর্টে বিশ্বাসী। এতদিন হয়তো আরও অন্য বিভিন্ন প্রাণীকে ছবি আঁকতে দেখা গেছে। কিন্তু পিগক্যাসোই প্রথম শূকর যে এ সৃজনশীলতার দিকে নিজের দক্ষতা প্রমাণ করেছে সারা পৃথিবীর মধ্যে।
অবাক হওয়ার মতো বিষয়, শূকরটির একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যেখানে তার আঁকা এ সুন্দর ছবির এক্সিবিশন হয় এবং সেখান থেকে ছবি বিক্রির অর্থ প্রাণীদের রক্ষণাবেক্ষণের জন্য গঠিত বিভিন্ন সেবামূলক সংস্থায় দান করা হয়।
বিশেষজ্ঞরা বলেন, শূকররা জন্মগতভাবেই খুবই সৃজনশীল এবং বুদ্ধিমান প্রাণী। তাই তার এ বিশেষ প্রতিভায় অবাক হওয়ার কিছু নেই। আমাদের উচিত প্রকৃতির এমন অমূল্য সৃষ্টিগুলোকে রক্ষা করা।



