মাগুরায় বন্দুক যুদ্ধে ২ মাদক ব্যাবসায়ী নিহত

জাহিদুল ইসলাম সেতু, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় মাদক ব্যবসায়ীদের দু-পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে নিহত ২ মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। বুধবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মো: ছয়রুদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরের পারনান্দুয়ালী হাউজিং প্রজেক্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুক যুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ২ জনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে দেখতে পায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে । সেখান থেকে কয়েক রাউন্ড বন্দুকের গুলি ও ১শ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। খোজ নিয়ে জানা যায়, বন্দুক যুদ্ধে নিহত এক জন মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী গ্রামের মাদক ব্যবসায়ী আইয়ুব হোসেন (৫০) এবং অপর জন ভায়না এলাকার মাদক ব্যবসায়ী মিজানুর রহমান কালু (৪৩)।

মাগুরা সদর থানাসহ বিভিন্ন থানায় নিহত আইয়ুবের নামে ১৮টি এবং কালুর নামে ২১টি মাদকের মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটিকে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।