পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ধরণের ধাক্কা খেলেন।
শনিবার মেদিনীপুরে জনসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় অর্ধশত তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। মমতার এক সময়ের বিশ্বস্ত সৈনিক ছিলেন এই শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল বলছে, নেতাদের দল ছাড়ার বিষয়ে তারা চিন্তিত নয়।
তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নারদা-সারদা অর্থনৈতিক কেলেঙ্কারি তথ্য ফাঁস হয়ে যাওয়ায়, বেশ খানিকটা বেকায়দায় পড়েছিলেন। যদিও সেই ভোটে ভালোভাবেই উতরে গিয়েছিলেন তিনি।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন। বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা নাম লেখালেন রাজ্যের বিরোধী দল বিজেপিতে।
শনিবার মেদিনীপুরে এক জনসভায় অমিত শাহ’র হাত থেকে বিজেপির পতাকা নিয়ে মমতা এবং তার দলের শীর্ষ নেতাদের আক্রমণ করে বক্তব্য দেন নন্দিগ্রামের গণআন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু।
সদ্য তৃণমূলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী বলেন, যাদের জন্য ২১ বছর করেছি, যাদের জন্য গ্রামে গ্রামে ঘুরেছি তারা আমার খোজ নেয়নি। শুভেন্দু মাতব্বরি করতে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেনি।
শনিবার শুভেন্দু’র হাত ধরে ৯ জন বিধায়ক, ২ জন সংসদ সদস্য, জেলা পরিষদ সভাপতি ছাড়াও প্রায় অর্ধশত শীর্ষ নেতা মমতার দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।



