× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শুদ্ধাচার পুরস্কার পেলেন ঢাবির ৫ কর্মকর্তা-কর্মচারী

ACP
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০২২
শুদ্ধাচার পুরস্কার পেলেন ঢাবির ৫ কর্মকর্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার চর্চার স্থীকৃতি হিসেবে ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে ২০২১-২০২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন- সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর চিফ সায়েন্টিস্ট ড. গাজী নুরুন নাহার সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক মো. নোমান হোসেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সরদার মোহাম্মদ আসাদুজ্জামান এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর প্রধান সহকারী হীরু বড়ুয়া ও বার্তাবাহক মো. মুনির হোসেন।

শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অনুপ্রাণিত হবেন। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ সামিম পারভেজ অনুষ্ঠান সঞ্চালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..