শুক্রবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস

বিশেষ প্রতিবেদক(১৮.০১.২০১৮)ঃ বাংলাদেশের আকাশে গতকাল বুধবার ১৪৩৯ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।

এই পরিপ্রেক্ষিতে আগামীকাল শুক্রবার থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়য়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান।

সভায় ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রনালয়ের উপ-সচিব এস. এম. মাহফুজুল হক, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অর্থ) মো. ইউসুফ আলী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।