নাইজেরিয়ায় আত্মঘাতি বোমা হামলায় হামলাকারীসহ নিহত ১২

নিউজ ডেস্ক(১৮.০১.২০১৮)ঃ  নাইজেরিয়ায় দুটি আত্মঘাতি বোমা হামলায় হামলাকারীসহ ১২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় শহর ‘মাইদুগুরি’ শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম বোমাটি বাজারের ভেতরে বিস্ফোরিত হয়। যাতে ঘটনাস্থলেই নিহত হন অনেকে।

পরে, এর প্রবেশমুখে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটালে, শুধু হামলাকারী নিহত হয়। ধারণা করা হচ্ছে, বাজারের ভেতরের বোমাটি একজন মহিলা হামলাকারী বিস্ফোরিত করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।