শিলাবৃ‌ষ্টি‌তে ফস‌লে ব্যাপক ক্ষ‌তি

আজ শুক্রবার বি‌কেল দুপুর ২:৪০ মি: থে‌কে ৩:০০ মি: পর্যন্ত ধামইরহা‌টে ব্যাপক শিলাবৃ‌ষ্টি হয়। এতে উপ‌জেলার পৌরসভা এলাকাসহ  আ‌রো অন্ততঃ দু‌টি ইউ‌নিয়‌নের ফস‌লের ই‌রি বোর ধা‌নের বেশ ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

আলমপুর ইউ‌নিয়‌নের বস্তাবর, চককালু, টু‌টিকাটা, বীরগ্রাম ওমার ইউ‌নিয়‌নের কুলফৎপুর, খরমপুর, বেলঘ‌রিয়া, চ‌কিলাম, চকশব্দল, বাসু‌দেবপুর, দূর্গাপুর, চ‌ন্ডিপুর, দাদনপুর, বিহারী নগর এর ই‌রি ফসল সম্পুর্ন ক্ষ‌তি হ‌য়ে‌ছে। এছাড়াও ধামইরহাট ও আড়ানগর ইউ‌নিয়‌নের কিছু ফস‌লের মাঠ আং‌শিক ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। শিলা বৃ‌ষ্টির পর আ‌মি চ‌কিলাম গ্রা‌মের কৃষিক সা‌হিনুর এর সা‌থে ফো‌নে কথা ব‌লে‌ছি তি‌নি কান্না জ‌ড়িত ক‌ণ্ঠে ব‌লেন মা‌ঠে আর কিছু নেই। আবার নত‌ুন করে শুরু কর‌তে হ‌বে। আলতা দিঘীর কৃষক মিন্টুর রহমান ব‌লে‌ছেন এখন আমার কি হ‌বে! ত‌বে আগ্রা‌দ্বিগুন ইউ‌নিয়‌নের কৃষক গোলাম কিব‌রিয়া জানান তা‌দের তেমন ক্ষ‌তি হয়‌নি।

উপ‌জেলার ঈশবপুর ইউ‌নিয়‌নের কৃষক জিহাদ রহমার ব‌লেন ঝড় বৃ‌ষ্টি হ‌য়ে‌ছে ত‌বে ফস‌লের তেমন ক্ষ‌তি হয়‌নি। ধামইরহাট ইউ‌নিয়‌নের কৃষক হারুন জানার তার এলাকা রুপনারায়নপু‌র মাঠ ফস‌লের তেমন ক্ষ‌তি হয়‌নি। ত‌বে উমার ইউ‌নিয়ন ও আলমপুর ইউ‌নিয়‌নের মাঠ ফসল সম্পুর্ন ক্ষ‌তি গ্রস্থ হ‌য়ে‌ছে। ধামইরহা‌টের কৃ‌ষি কর্মকর্তা ব‌লেন, তারা জলবল নি‌য়ে এক্ষ‌নি মা‌ঠে নে‌মে প‌ড়ে‌ছেন, ত‌বে শুক্রবার ছু‌টির দিন হওয়ায় একটু অসু‌বিধা হ‌চ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।