শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে সুরঞ্জিৎ অধিকারী পলকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

প্রসেঞ্জিৎ ঠাকুরঃ  সারাদেশে চলছে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন। গ্রামের ছাত্র-ছাত্রীরাও এ আন্দোলনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় ৪নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ অধিকারী পলকের উদ্যোগে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের আয়োজন করা হয়।

গত ৪ আগস্ট, শনিবার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামে এই ছাত্রলীগ নেতার ব্যতিক্রমী আয়োজন। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে মোট ৩০টি ফলজ গাছ লাগানো হয়।

উক্ত আয়োজন উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বায়েজিদ হোসেন, ৪নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক গিয়াসউদ্দিন হীরা, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুলহাস হোসেন, সাধারণ সম্পাদক সৌরভ সাহা, সহ-সভাপতি অমিয় দে, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন, মোঃ ফরহাদ,১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দেবব্রত অধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, নারিকেলবাড়ীয়া কলেজ ছাত্রলীগের রাফসান সর্দার, সানী, রিফাত এবং ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

নারিকেলবাড়ীয়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের পক্ষে সহকারি শিক্ষক অর্পনা কুন্ডু, নারিকেল বাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ ইমদাদ হোসেন ও নারিকেলবাড়ীয়া কলেজের পক্ষে অধ্যক্ষ মিহির কুমার সাহা উক্ত কর্মসূচিকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে সুরনজিৎ অধিকারী পলকের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার আদেশে সারাদেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে তার এ উদ্যোগ। এছাড়া এলাকার কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন বা কোন সংঘর্ষে জড়ানোর হাত থেকে দূরে রাখতেই এমন চেষ্টা।” এমন উদ্যোগ স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

এলাকাবাসীর অভিমত, ছাত্রলীগের এমন কর্মকান্ড ভবিষ্যতে এলাকার রাজনৈতিক অস্থিরতা মোকাবেলায় যেমন ভূমিকা রাখবে তেমনি আওয়ামীলীগের ভাবমূর্তিও উজ্জ্বল করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।