× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ

নোয়াখালী প্রতিনিধি 

১৩৬ শিক্ষার্থীকে বই উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
শিক্ষার্থীকে বই উপহার

নোয়াখালী সুবর্ণচরের ডেসটিনি কলেজে ১৩৬ জন শিক্ষার্থীকে  বই উপহার দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী।
রোববার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে এ উপলক্ষে কলেজ মিলনায়নতনে এক বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথের সভাপতিত্বে  বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন, ডেসটিনি কলেজ প্রভাষক আকবর হোসেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম, মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম বাহার, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এগিয়ে এলে শিক্ষাব্যবস্থা আরো বহুগুন বেড়ে যাবে। এ সময় বক্তারা সু-শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজের অনিয়ম অসঙ্গতি প্রতিরোধে সচেতন থাকতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..