আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ এক সময়ে শুনেছি কৃষক বাচলে দেশ বাচবে আর বর্তমানে দেখা যাচ্ছে তাহার উল্টোটা। কৃষক তাহার অর্জিত সকল কষ্টকে মিলান করে আপনার আমার দেশ জাতির জন্য যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে আর সেই কৃষককে সঠিক মূল্যায়ন না করে বরংতার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়।
আর এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সমাজের একশ্রেনীর অসাধুপায়ী ব্যাবসায়ীরা দায়ি।
তহারি ধারাবাহিকতায় দেখা যায় যে,দিনকে দিন ধানের দাম কমছে। ক’দিন আগেও ১ হাজার ৪০ টাকা ছিলো ধানের মন। কমতে কমতে এখন ৮৪০ টাকা।
আড়তদারেরা বলছে ধানের দাম আরো কমবে। ধানের দাম নিয়ন্ত্রন করে মিল মালিকরা। আড়ৎদার, ফড়িয়া ও চাষীরা এদের হাতে জিম্মি। ধানের দাম কমালেও চালের দাম কিন্তু কমেনি বাজারে।
বৃষ্টির কারনে ধানের দাম কমলেও চাষীদের খরচ কিন্তু কমেনি। বরং আগের তুলনায় ৩ গুন বেশী খরচ পড়ছে ক্ষেতের ধান ঘরে তুলতে। তাই চাষীদের বোবা কান্না কেউ শোনেনা। করোনা মুহুর্তে একমাত্র সেনাবাহিনী পারে ধানের বাজার নিয়ন্ত্রন রাখতে।



