× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

পিআইডি

শিক্ষায় পিছিয়ে থাকার কারণে গৃহকর্মীরা কর্মক্ষেত্রে নির্যাতন ও হয়রানির শিকার -উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নীতি সংলাপ

আমাদের দেশের  আর্থসামাজিক প্রেক্ষাপটে গৃহকর্মীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না। শিক্ষায় পিছিয়ে থাকার কারণে গৃহকর্মীরা কর্মক্ষেত্রে নির্যাতন ও হয়রানির শিকার হন। জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত ‘গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নীতি’  সংলাপে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গৃহশ্রমিক কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন না হওয়ায় গৃহশ্রমিকেরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তিনি বলেন, প্রান্তিক পর্যায় থেকে গৃহশ্রমিকদের কল্যাণ কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পাশাপাশি নাগরিক সমাজের সংগঠনগুলোকে কাজ করতে হবে। গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে নীতি সংলাপের আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন এবং এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপদেষ্টা সংলাপের সাথে একাত্মতা প্রকাশ করেন।

শারমীন এস মুরশিদ আরো বলেন, বিবিএস জরিপ ২০২২ অনুযায়ী বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ২৫ লক্ষ। এর মধ্যে ৯০ শতাংশ নারী যার ৮০ শতাংশই শিশু এবং তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাই  প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে স্কুলে পাঠাতে হবে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও দিতে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ হয়ে গৃহকর্মীগণ দেশে ও বিদেশে বেশি বেতনে চাকরি করতে পারবে।

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হক, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম, অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন এবং গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..