× Banner
সর্বশেষ
মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের পঞ্চগড়ে পুশ ইনের চেষ্টা; চার দিন শূন্যরেখায় আটকে থাকা ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ

পিঁ আই ডি

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দেশপ্রেম ও নৈতিকতার শিক্ষা দিতে হবে -খাদ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
নৈতিকতার শিক্ষা দিতে হবে
নৈতিকতার শিক্ষা দিতে হবে

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। সেই সঙ্গে তাদের নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামি মূল্যবোধের শিক্ষা দিতে হবে। মাদরাসা শিক্ষাব্যবস্থাকে আলোকিত ও বিকশিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শনিবার (১১ নভেম্বর) নওগাঁ জেলার নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র করেছে। ইসলামের প্রচার ও প্রসারে এর গুরুত্ব অনেক। এমন কোনো মসজিদ নেই যেখানে সরকারের অনুদান পৌঁছায়নি। অথচ অনেকে অপপ্রচার করে বেড়ায় যে, আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী। এই অপপ্রচার যারা করে তারা এ দেশে ইসলামের কোনো উন্নয়ন করেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামের প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

নিয়ামতপুর ইসলামিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরকার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমতিয়াজ মোর্শেদ। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..