× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাব ট্রাম্পের

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ শিক্ষা প্রতিষ্টানে ঢুকে গুলি চালিয়ে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শিক্ষকের হাতে বন্দুক থাকলে খুব দ্রুতই তিনি যেকোনো হামলা ঠেকিয়ে দিতে পারবেন।

ফ্লোরিডার একটি স্কুলে গুলিতে ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণের জোরালো দাবি উঠে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রস্তাব এলো। গতকাল বুধবার হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ফ্লোরিডার ওই হাই স্কুলেই গত ১৪ ফেব্রুয়ারি গুলির ঘটনা ঘটে। সূত্র বিবিসি।

অস্ত্র ক্রেতাদের অতীত ইতিহাস আরও ভালোভাবে খতিয়ে দেখার দাবিতে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, আমরা খুব কঠোরভাবে ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখব। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেব। ছুটির আগে আগে ১৯ বছর বয়সী এক তরুণ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনই ছিল বিভিন্ন বয়সের শিক্ষার্থী।

ট্রাম্প বলেন, হামলাকারীরা হল কাপুরুষ। স্কুল যেহেতু অস্ত্রমুক্ত এলাকা, এটা তাদের উৎসাহিত করে। তারা মনে করে, ভেতরে যেহেতু কারো হাতে অস্ত্র নেই, ঢুকে গুলি করে দিলেই হয়। কিন্তু একজন শিক্ষকের কাছে যদি লুকানো একটি অস্ত্র থাকে, তাকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে ওই অস্ত্রমুক্ত এলাকাটা আর থাকবে না।

যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে কলেজ ক্যাম্পাসে অস্ত্র বহনের বৈধতা থাকলেও ফ্লোরিডার আইনে সে সুযোগ নেই।


এ ক্যটাগরির আরো খবর..