× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

সালথায় প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা আইসিটি হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করেন উপজেলা পরিষদ। ৯ মার্চ থেকে শুরু হয় ৪দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্ট জাইকার সহায়তায় উক্ত প্রশিক্ষন কর্মশালায় শিক্ষকদের মাঝে ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও উপজেলা জাইকা কর্মকর্তা রিফাত রিয়াজ। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির মোল্যা, শিক্ষক সঞ্জয় কর সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্ট জাইকার সহায়তায় উপজেলা অফিসার্স ক্লাবে কৃষকদের সাথে পিয়াজ উৎপাদন কলা কৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..