মেহের আমজাদ,মেহেরপুর (২৩-০৫-১৭): মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটনসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও তিন জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শপথ গ্রহন করেছেন ।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার-এর সম্মেলন কক্ষে ওই শপথ গ্রহন অনুষ্ঠিত হয় । খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ পৌর মেয়রসহ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান ।



