শিক্ষককে অপমান করায় জুতাপেটা করা হল কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে

শেরপুরঃ কেন্দ্রীয় ছাত্রলীগ এর সহ-সম্পাদক মুরাদুত জামান মুরাদকে তার নিজ এলাকা শেরপুর জেলার নকলা উপজেলায় পিটিয়ে রক্তাক্ত করেছে এলাকাবাসী। প্রথমে তাকে জুতাপেটা করা হয় এবং পরে বিক্ষুব্ধ জনতা তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। হাসপাতাল সুত্রে জানা যায়, তার সারা শরীরের বিভিন্ন স্থানে যখমের চিহ্ন ও মাথায় ৬ টি সেলাই রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন কোরবানীর মাঠে যখন সবাই গরু কোরবানি নিয়ে ব্যস্ত ঠিক তখন মুরাদ মাঠেই সিগারেট খাচ্ছিল। ব্যাপারটি এলাকার স্বনামধন্য এবং শেরপুর সদরে মুকুল একাডেমীর প্রতিষ্ঠাতা মুকুল স্যারের দৃষ্টিগোচর হলে তিনি তার পরিচয় জিজ্ঞেস করেন। এতে মুরাদ স্যারের সাথে খারাপ আচরণ করে। এতে উপস্থিত জনতা স্যারকে এই অপমান করায় মুরাদকে উত্তমমধ্যম দেয় ও জুতাপেটা করে। তারপর আরেকদফা লাঠিপেটা করা হয়। এতে তার মাথা ফেটে যায়।

উল্লেখ্য, মুরাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রদল করা অভিযোগ রয়েছে এবং তার বাবা নকলার একটি ওয়ার্ড যুবদলের বর্তমান সাধারণ সম্পাদক। মুরাদের বাবার বিরুদ্ধে পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে এলাকায় আওয়ামীলীগ এর নির্বাচনী প্রচারনা কেন্দ্রে স্থাপিত নৌকা পুড়িয়ে ফেলে কেন্দ্র ভাংচুরেরও অভিযোগ রয়েছে। এছাড়াও ক্যাম্পাসে অতিরিক্ত নেশা করে মানসিক ভারসাম্য হারিয়ে তার ইয়ার ড্রপ দেওয়ার ঘটনাও রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।