শাহ আমানতে ত্রাণবাহী মালয়েশিয়ার বিমান

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১২ টন ত্রাণ নিয়ে মালয়েশিয়ার পাঠানো একটি বিমান।

আজ শনিবার সন্ধ্যায় এ৪০০এম নামের ওই ফ্লাইট বিমানবন্দরে পৌঁছেছে।

বিমানটিতে মালয়েশিয়ার সাতজন ক্রু রয়েছেন। তারা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে ত্রাণ সামগ্রীগুলো হস্তান্তর করবেন। ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য ছাড়াও রয়েছে পানি বিশুদ্ধকরণ ওষুধ, কাপড়চোপড়, শ্যাম্পু ইত্যাদি মিলিয়ে মোট ১৪ পদের পণ্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।