× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

বরিশাল মেয়রের মা, মন্ত্রী আবুল হাসানাত’র স্ত্রী শাহান আরা বেগম আর নেই

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২০
শাহান আরা বেগম আর নেই

বরিশাল-১ আসনের সংসদ সদস্য পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক মন্ত্রীর পদমর্যাদার আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী, ৩ ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।

রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় রাজধানীর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

জানা যায়, গত শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে শাহান আরা আব্দুল্লাহকে রাজধানীর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকেরা পরে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে জাতিরপিতাকে হত্যা করে। সেদিন ঘাতকেরা আব্দুর রব সেরনিয়াবাতকেও স্বপরিবারে হত্যা করে। আর ভাগ্যগুণে বেঁচে যান তাঁর পুত্র আবুল হাসানাত আব্দুল্লাহ এবং পুত্রবধু শাহান আরা আব্দুল্লাহ। কিন্তু এই দম্পতি হারান তাঁদের নাড়ি ছেড়া ধন শিশুপুত্র সুকান্ত বাবুকে। বিদেশে অবস্থান করায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা।

বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।

তার মৃত্যুতে বরিশালের জেলা প্রশাসক শোক জানিয়ে এক বার্তায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

আজ ৮ জুন সোমবার সাহান আরা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


এ ক্যটাগরির আরো খবর..