শার্শা হিজলী সিমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬ নারী পুরুষ আটক

ম,এ,জলিলঃশার্শা যশোরঃ  যশোরের শার্শা হিজলী সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৬ নারী পুরুষ অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ১৯শে নভেম্বর ভোর ৫ টার সময় তাদেরকে আটক করা হয়। তাদের বাড়ি নড়াইল জেলায়।

হিজলী ক্যাম্পের কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান তার নেতৃত্বে বিজিবির একটি টহল দল গয়রা মাঠ নামকস্হান হতে ৬ জন বাংলাদেশী নাগরিক কে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।