শার্শা সীমান্তে ৮২ টি স্বর্নবার আটক

শার্শা সীমান্তে ৮২ টি স্বর্নবার আটক
ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের অগ্রভুলোট থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের  ৮২টি স্বর্ণবার আটক করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায়  ২১  বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ স্বর্ণের চালান আটক করে।
২১  বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর শার্শা সীমান্ত হয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে সন্দেহ ভাজন চোরাচারানীকে ধাওয়া করলে সে একটি মটরসাইকেলসহ ব্যাগ ফেলে পালিয়ে যায়। এসময় ব্যাগের মধ্য থেকে ৮২টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।এ বিষয়ে স্বর্ণপাচার  আইনে মামলা হয়েছে শার্শা থানায়।
উল্লেখ্য গত বুধবার রাতেও বেনাপোল সীমান্ত থেকে ১১২ টি স্বর্ণবারসহ দুই জনকে আটক করেছিল ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। এছাড়া ১৭ নভেম্বর দুপুরে বেনাপোল চেকপোস্ট থেকে ২টি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।