দশমিনায় অনুমতি ছাড়াই পিকনিকে ছাত্রছাত্রীরা

বিশেষ প্রতিবেদক,মু.নজরুল ইসলাম।
“সরকার ঘোষিত শিক্ষা সফর বা পিকনিকে অনুমতি” না নিয়েই পটুয়াখালীর দশমিনা উপজেলার নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ৪৩ ছাত্রছাত্রী সোমবার পিকনিকে সমূদ্র সৈকত কুয়াকাটায় যাওয়ার অভিযোগ। শিক্ষা সফরকালে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বা শিক্ষক কর্মচারী না থাকায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় ও অভিভাবক সূত্রের অভিযোগ, উপজেলা থেকে মিনি বাস ছেড়ে সমূদ্র সৈকত কুয়াকাটায় দুপুরের খাবার খায় ছাত্রছাত্রীরা। বিকালে সৈকত ঘুড়ে উপজেলা সদরে ফিরে আসে সোমবার দিাবগত রাত আড়াইটায়। সাথে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বা শিক্ষক কর্মচারী না থাকায় অভিভাবকরা অজানা দূর্ঘটনার আশংকায় উদ্বিগ্ন হয়ে ওঠে। খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা সফর নামের পিকনিক করতে অন্যত্রে গমণে উপজেলা প্রশাসনের অুনমিতি নেয়া হয়নি। এ বিষয় ওই বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইন (০১৭১৬৬৬৩৬০৬) মুঠোফেনে বলেন, আজ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলছে। পরে এ বিষয় কথা বলব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।