এম,এ,জলিল শার্শা বেনাপোল প্রতিনিধিঃ সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা আর মাত্র কয়দিন পর । এ উৎসব উপলক্ষে এবার র্শার্শা উপজেলায় মোট ৩০ টি মন্ডপে দুর্গাপূজার প্রস্ততি নেওয়া হয়েছে। এর মধ্যে শার্শা থানায় ২১ টি আর বেনাপোল পোর্ট থানয় ৯টি মন্ডপে পুজা উদযাপন হবে।
বুধবারে সরেজমিনে দেখা যায়, প্রমিতা তৈরীর কাজ শেষে রং তুলির কাজ চলছে। প্রতিমা শিল্পীরা তাদের হাতের কারু কার্য্য ও রং তুলি দিয়ে প্রতিমাগুলোকে সাজিয়ে তুলছেন। কিছু কিছু মন্ডপে চলছে ডেকোরেশনের কাজ।
অশুভ শক্তি ও অসুর শক্তি বিনাশে এবার মায়ের আগমন ঘটবে এমনটায় আশা করছেন সনাতন ধর্মলম্বীরা।
প্রতি বছরের ন্যায় এবার ও প্রতিটি মন্ডপে সরকার অনুদান দিচ্ছে বলে জানা গেছে। পূজায় আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশের তিনটি মোবইল টিম কাজ করবে বলে জানা যায়।
যশোর জেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী বৈদ্যনাথ দাস বলেন শান্তিপূর্ন ভাবে দুর্গা উৎসবের লক্ষে পূজা উদযাপন পরিষদের পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা সু্েরত্র জানা গেেছ পূজা চলাকালীন মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার থাকবে। এ বিষয়ে পূজা উদযাপন কমিটি গুলোর সাথে মতবিনিময় করা হবে।





