মোঃ মাসুদুর রহমান শেখ,স্টাফ রিপোর্টার বেনাপোল ঃ বেনাপোল (যশোর): যশোরের শার্শায় সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭২কেজি ৭০০ গ্রাম ওজনের ৬২৪টি সোনার বারসহ মহিউদ্দিন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার (০৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শার্শার শিকারপুর সীমান্তের ২৯ নাম্বার মেইন পিলারের পাশ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এই স্বর্ণচালানসহ তাকে আটক করে।
আটক পাচারকারী শার্শার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, আটক স্বর্ণসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।



