× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের শার্শায় অবৈধ তিন চাকার গাড়ি (নসিমন) চাপায় খোরশেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।  নিহত খোরশেদ আলী উত্তর বুরুজবাগান গ্রামের মোকছেদ আলীর ছেলে।
শনিবার (১৯ আগষ্ট) সাড়ে বেলা ১১টার সময় নাভারন থেকে নিজামপুর সড়কের উত্তর বুরুজবাগান তালতলার মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যাক্ষদর্শিরা জানায়, ঘটনার সময় খোরশেদ আলী তালতলার মোড় থেকে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলো। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সে মাটিতে পড়ে গেলে পরিবর্তিতে একটি নসিমন তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..