মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে,৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ি আটক করেছে পুলিশ।
শনিবার (২১ আগষ্ট ) ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃতরা হলো,বেনাপোল পোটথানাধীন মহিষা গ্রামের মনায়েম হাওলাদারে ছেলে শামীম (২৮)একই গ্রামের মান্নানের ছেলে রিপন(২৬)
শার্শা থানাধীন বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন গোপালপুর গ্রামস্থ ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ পথ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ৩৪ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে এবং তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালত পাঠানো হবে।



