শার্শায় পুলিশের অভিযানে পিস্তাল ও গুলিসহ একাধীক মামলার আসামী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোল  (যশোর): যশোরের শার্শা থানার সামটা বাজার চৌরাস্তার মোড় থেকে রবিবার রাতে ১টি ওয়ান শ্যুটারগান ও ২রাউন্ড গুলিসহ শফিকুল ইসলাম শফি (৩৮) নামে একজনকে আটক করেছেন । শফিকুল ইমলাম শফি শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত নাছিম উদ্দিনের ছেলে।

শার্শা থানার তদন্ত ওসি তাসমিম আহম্মেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শফি শার্শা থানার সামটা বাজার চৌরাস্তা দিকে অবস্থান করছিলো। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১টি ওয়ান শ্যুটারগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন আটককৃত শফির বিরুদ্ধে আরও ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।