শার্শায়  নতুন জাতের মাদক সহ গ্রেফতার ৫ 

শার্শায়  নতুন জাতের মাদক সহ গ্রেফতার ৫ 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্তে ফেন্সিডিল,গাঁজা ও নতুন জাতের ফেন্সিডিলের বিকল্প ESKUF CODEINE সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত গভীর রাত থেকে শুরু করে সকাল ১১ টা পর্যন্ত পৃথক দুটি অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁধপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে  আবু সাঈদ (২৮), মিজানুর রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (২৪), সুরত আলীর ছেলে  মেহেদী হাসান (২৭), মনুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম সম্রাট (২৪) ও বেনাপোলের ভবারবেড় গ্রামের ইয়ার আলীর মেয়ে তানজিলা বেগম (২৫)।।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, তাদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্ত পথে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব প্রবেশ করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে শার্শার চালতিবাড়িয়া থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময়  তাদের কাছ থেকে ৪২ বোতল ESKUF CODEINE নামে ফেন্সিডিলের বিকল্প মাদক দ্রব উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে বেনাপোলের ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে এক নারীকে ৪০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।
 উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৩ লাখ ৯৬ হাজার টাকা। তাদেরকে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে শার্শা ও বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।