মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিল সহ আমিনুর রহমান(৪৫) নামে ১ জন মাদক কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার(১১ জানুয়ারি) সকালের দিকে উপজেলার সোনাতনকাঠি এলাকা থেকে এ ফেন্সিডিল সহ তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক আমিনুর রহমান উপজেলার সোনাতনকাঠি গ্রামের আইজদ্দির ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএস আই আকবার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সোনাতনকাঠি – চালিতাবাড়ীয়া সড়কের সোনাতনকাঠি মাঠের একটি সরিষা ক্ষেতের ভিতর থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আমিনুরকে আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আমিনুরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।




