শার্শার কায়বায় ১০০ পিচ ইয়াবা সহ যুবক আটক

এম,এ,জলিল শার্শাউপজেলা প্রতিনিধি: যশোরের শার্শায়  উপজেলায় কায়বা ইউঃয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা সহ একজনকে আটক করেছে বাগআচড়া তদ্ন্তকেন্দ্র পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শার্শার ভবানিপুরএলাকার বিলপাড়া নামক একটি বাজারে ইয়াবা কেনাবেচা হচ্ছে।

এ সংবাদের  ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে  ভবানিপুর এলাকায় অভিযান চালিয়ে বিলপড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইমরান হোসেন(২০) কে ১০০ পিচ ইয়াবা সহ তাহাকে আটক করেছে।

এ ব্যাপারে ইয়াবা সহ আটক ব্যাক্তিকে শার্শা থানায় প্রেরন ও মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।