শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামীকাল

স্টাফ রিপোর্টারঃ  বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা কাল শুরু হচ্ছে। আজ পঞ্চমীতে ঘট বসবে মন্দিরে। কাল শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সারা দেশের পূজামণ্ডপ। বছর ঘুরে দেবীর আগমনিবার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে।

গত শুক্রবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। আর কাল মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে কুমোরপাড়া থেকে প্রতিমা এনে স্থাপন করা হয়েছে মন্দিরে মন্দিরে। এবার দেবী ঘোড়ায় আসবেন ফিরবেনও ঘোড়ায় চড়ে। রাজধানীসহ সারাদেশে এবার ২৯ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। রাজধানীতে পূজা হবে ২২৮টি মণ্ডপে।

ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি পূজার আয়োজন করেছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে। কেন্দ্রীয় এ পূজামণ্ডপে দেবীর বোধন হবে আজ সন্ধ্যায়। কাল সকালে ষষ্ঠী পূজা শুরু হবে সন্ধ্যায় আমন্ত্রণ ও অধিবাস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।