শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ১১ থেকে ১৫ অক্টোবর সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে পূজামণ্ডপে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিধি-নিষেধ আবশ্যিকভাবে অনুসরণ করার জন্য নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনাসমূহ হলো :

  • পুরোহিত ও ঠাকুরগণ এবং উপস্থিত পূজারিগণকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে;
  • যে সকল মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে সে সকল মন্দিরের প্রবেশ পথে সাবান পানি দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে প্রবেশ পথে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে;
  • ঢাকার রামকৃষ্ণ মিশন মন্দির, ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, রমনা কালী মন্দিরসহ বড় বড় মন্দিরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা বির্সজনের ব্যবস্থা করতে হবে;
  • আজান ও নামাজের সময় মসজিদ পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে পূজা চলাকালে ও বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার জন্য এবং উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে;
  • স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সকল ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা, মাঙ্গলিক কার্যাদি, প্রতিমা বিসর্জনসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে প্রতিপালন করা যাবে।

উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এবং পূজামণ্ডপ  পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।