শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সজীবুর রহমান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার দুকন্দিচর এলাকার বাসিন্দা রবিউল্লাহর ছেলে। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২১ মার্চ ২০২৪ সালে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।
র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সজীবুর ছাত্র-জনতার অভ্যুত্থানে জড়িত এবং নাশকতার ঘটনায় দায়ের করা মামলার আসামি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন হত্যাকাণ্ডের মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।