শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাড়াও লাইভ শোর আহবান ইলিয়াস কাঞ্চনের

 ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।’ সাবেক নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে ইলিয়াস কাঞ্চন  ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন এসব।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিসচার পক্ষ থেকে ইতোপূর্বে শাজাহান খানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল। না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তখন তিনি (শাজাহান খান) দেশের বাইরে ছিলেন। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি (শাজাহান খান) তথ্যপ্রমাণ হাজির করেননি, এমনকি ক্ষমাও চাননি।’ সংবাদ সম্মেলন থেকে ব্যক্তিগতভাবে ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রমাণ থাকলে হাজির করতে কিংবা না পারলে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তিনি।

উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ‘জ্ঞানপাপী’আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, ‘আপনি (ইলিয়াস কাঞ্চন) যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন, আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়টি স্কুল করেছেন, কজন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করছি।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।