শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক বাগেরহাটকে হারিয়ে ফাইনালে পাবনা পুলিশ সুপার দল

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টূর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাগেরহাটকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাবনা পুলিশ সুপার দল। প্রথমার্ধে ২৪ মিনিটে পাবনা পুলিশ সুপার দলের মুন্না প্রথম গোল করেন। ৪১ মিনিটের মাথায় বাগেরহাট জেলা দলের বিদেশি খেলোয়াড় কস্তা গোল পরিশোধ করেন।

দ্বিতীয়ার্ধে খেলার শেষ মুহুর্তের ৪২ মিনিটে বাগেরহাট দলের কস্তা আরও এক গোল করে দলকে এগিয়ে নেয়। তবে ১ মিনিট যেতে না যেতেই পাবনা পুলিশ দলের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কাফি গোল পরিশোধ করতে সমর্থ হয়।

পরে ট্রাইবেকারে বাগেরহাটকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাবনা পুলিশ সুপার দল। খেলা পরিচালনা করেন ফিফা ব্যাজধারী রেফারী রহমান ঢালী, মনির ঢালী, কামাল আহমেদ ও যতিন্দ্র নাথ বিশ্বাস।

সোমাবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রাজশাহী এইচ এম কামরুজ্জামান স্মৃতি সংসদ ও ঢাকা সাঈফ পাওয়ার স্পোটিং ক্লাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।