শহীদ ময়েজউদ্দিন ও আহসান উল্লাহ মাস্টারের মতো আদর্শবান রাজনৈতিক নেতাদের আজ বড় প্রয়োজন। তাদের আদর্শ ও নীতি নিয়ে যতবেশি আলোচনা হবে এদশের তরুণ প্রজন্ম তত বেশি উজ্জীবীত হবে। তাদের আদর্শ নিয়ে আজ গবেষণা করা প্রয়োজন।
আজ সকালে গাজীপুরে হায়দরাবাদ গ্রামে জনকল্যাণ সমিতির উদ্যোগে “সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা” শীর্ষক এক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
শহীদ ময়েজউদ্দিনের ৩৬ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সমিতির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা ও এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক জনকল্যাণ সমিতির উপদেষ্টা নূরুল ইসলাম পাঠান, সাংবাদিক এম এ, সালাম শান্ত, আহমদ আলী ও মনিরুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগ রকিবুল হাসান, কামাল হোসেন, সিরাজুল ইসলাম সবুজ প্রমুখ। বক্তারা বলেন, শহীদ ময়েজউদ্দিন ও শহীদ আহসান উল্লাহ মাস্টারের আদর্শ তরুণ প্রজন্মকে উজ্জীবীত করবে। তাদের নিয়ে গবেষণা করা প্রয়োজন। রাজনৈতিক জীবনে তাদেরকে লোভ, লালসা, সুবিধাবাদীতা ও কাপুরুষতা কখনো স্পর্শ করেনি। গণমানুষের স্বার্থকে তারা সবসময়ে মর্যাদা দিয়েছেন।
রাজনীতিতে কিছু অনৈতিক লোকের প্রবেশের কারণে রাজনীতি আজ কুলষিত ও কলংকিত হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে আতাউর রহমান বলেন, একজন শিক্ষক ও সমাজসেবক, একজন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে শহীদ ময়েজউদ্দিন ও আহসান উল্লাহ মাস্টারের কর্মজীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



