× Banner
সর্বশেষ
ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা: প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার – তথ্যমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক বাণিজ্যমন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ঈদযাত্রায় ট্রেনের টিকেট ১৩ মে থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী

ভারত প্রতিনিধি

ব্যান্ড বাজিয়ে উদ্যাম নাচে টিএমসির শহীদ দিবসের প্রস্তুতি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
টিএমসির শহীদ দিবস

একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। প্রতিবছরই শহীদ দিবস উপলক্ষে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উন্মাদনা থাকে তুঙ্গে। একুশে জুলাই আসার অনেক আগে থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যায় প্রস্তুতি। শহীদ দিবসের প্রস্তুতি সভা হিসেবে প্রতিবছরই রাজ্যের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ও বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবার ব্যান্ড বাজিয়ে উদ্যাম নাচে শহীদ দিবসের প্রস্তুতি।

গত দু’বছর করোনার বিধি নিষেদের জন্য ধর্মতলায় শহীদ দিবস পালন বন্ধ ছিল। এ বছর করোনার প্রকোপ কিছুটা কমায় ফের ধর্মতলায় শহীদ দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যান্য বছরের মতই রাজ্যে নানা প্রান্তে শহীদ দিবসের প্রচার চালানো হচ্ছে দলের পক্ষ থেকে।

মিটিং মিছিলের পাশাপাশি এবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।কিন্তু প্রশ্ন হল কি এমন ছিল সেই ভিডিওতে যার কারণে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল ভিডিওটি? দেখা যাচ্ছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরিয়েছে একুশে জুলাইয়ের প্রস্তুতিকে কেন্দ্র করে। ইংলিশ বাজনা, ঢাকঢোল, বিভিন্ন ধরনের নৃত্যশিল্পী ও ক্লাউন দের নিয়ে মিছিল করা হচ্ছে স্থানীয় নেতৃত্বের আহ্বানে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ডিজে বাজিয়ে রীতিমতো নাচে মেতেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এক ঝলকে দেখলে মনে হবে এটা হয়তো কোন পূজোর ভাসানের শোভাযাত্রা।


এ ক্যটাগরির আরো খবর..